শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • শান্তির পথে নতুন বার্তা: দখল শেষ হলে অস্ত্র ছাড়বে হামাস

    শান্তির পথে নতুন বার্তা: দখল শেষ হলে অস্ত্র ছাড়বে হামাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারত্ব শেষ হলে নিজেদের অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, যতদিন দখল ও আগ্রাসন চলবে, ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে।

    হামাসের প্রধান আলোচক ও গাজার শীর্ষ নেতা খালিল আল-হায়া এক বিবৃতিতে বলেন, “আমাদের অস্ত্র সরাসরি দখল ও আগ্রাসনের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এসব অস্ত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়া হবে।”

    ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রশ্নের জবাবে আল-হায়া স্পষ্ট করেন যে তিনি ‘রাষ্ট্র’ বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে বোঝাচ্ছেন।

    তিনি আরও বলেন, “একটি বিচ্ছিন্নকারী বাহিনী হিসেবে আমরা জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রতি সম্মতি জানাই। তবে সেই বাহিনী শুধু সীমান্ত পর্যবেক্ষণ ও গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করতে পারবে।”

    খালিল আল-হায়ার মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, হামাস আন্তর্জাতিক কোনো বাহিনীকে গাজায় মোতায়েন করে হামাসকে নিরস্ত্র করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব গ্রহণ করছে না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন