শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর সংখ্যা ৩ হাজার পেরোল

    যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর সংখ্যা ৩ হাজার পেরোল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র থেকে ২০২৫ সালে ২১ নভেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ১৫৫ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ।

    শুক্রবার (৫ ডিসেম্বর) লোকসভায় লিখিত উত্তরে তিনি জানান, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যে কাউকে ফেরত পাঠানোর আগে তাদের ভারতীয় নাগরিকত্ব স্পষ্টভাবে যাচাই করে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সাধারণত চার ধরনের ক্ষেত্রে লোকজনকে ফেরত পাঠায়—অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে, ভিসার মেয়াদ পার হয়ে গেলে, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করলে, অপরাধমূলক দণ্ড থাকলে।

    তিনি বলেন, এসব বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে।

    ২০২৫ (২১ নভেম্বর পর্যন্ত): ৩ হাজার ১৫৫ জন, ২০২৪ সালে এক হাজার ৩৬৮ জন ও ২০২৩ সালে ৬১৭ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র ফেরত পাঠায়।

    এক প্রশ্নের জবাবে তিনি জানান, কুয়েতে বর্তমানে ৩১৬ জন ভারতীয় কারাবন্দি রয়েছেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালে একটি নতুন মিশন খোলা হয়েছে ইকুয়েডরে। চারটি নতুন কনস্যুলেট খোলা হয়েছে: বোস্টন (যুক্তরাষ্ট্র), লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), কাজান (রাশিয়া), ইয়েকাতেরিনবার্গ (রাশিয়া)

    সরকার জানিয়েছে, ভারতের বৈদেশিক নীতি হলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপস্থিতি বাড়ানো, কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার সুযোগ বৃদ্ধি করা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন