শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পাকিস্তান–আফগান সীমান্তে উত্তেজনা, নিহত ৪

    পাকিস্তান–আফগান সীমান্তে উত্তেজনা, নিহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে তীব্র গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক অঞ্চলে চারজন নিহত হয়েছেন। কাবুলের দাবি, নিহতরা সবাই বেসামরিক নাগরিক। গতরাতেই দুই দেশের সীমান্তজুড়ে গুলি ও কামানের বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা পর শান্ত হয়।

    গত অক্টোবর থেকেই উত্তপ্ত হয়ে আছে পাক-আফগান সীমান্ত। ওই মাসে ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে।

    দুইদিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুই দেশ। কিন্তু এতে কোনো ব্রেকথ্রু পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল।

    কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

    গতকাল রাতে কোন দেশ আগে গুলি করেছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রথম গুলির জন্য দুই দেশই একে-অপরকে দোষারোপ করেছে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি করেছে আফগান সেনারা।

    আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে। কামানের গোলা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে।

    দুই পক্ষই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন