শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইসরাইল-গিনেস সম্পর্ক শেষ, রেকর্ড আবেদন বাতিল

    ইসরাইল-গিনেস সম্পর্ক শেষ, রেকর্ড আবেদন বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। দেশটির কোনো নতুন রেকর্ড আবেদন আর গ্রহণ করা হচ্ছে না, এমনটাই জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২।

    বুধবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইসরাইলের সব ধরনের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। 

    প্রতিবেদন মতে, ইসরাইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গিফট অব লাইফ’ ২,০০০ কিডনি দাতার একটি মানবিক অর্জন গিনেসে নিবন্ধন করতে চেয়েছিল। সেই লক্ষ্যে সংগঠনটি নিয়মমতো ফি পরিশোধ করে এবং জেরুজালেমে ২ হাজার দাতাকে নিয়ে ছবি তোলার আয়োজনও করে।
     
    কিন্তু আবেদন পাঠানোর পর গিনেস থেকে ইমেইলে জানানো হয়, ইসরাইল থেকে কোনো রেকর্ড আবেদন তারা এখন গ্রহণ করছে না। ইসরাইলি সংগঠনটির দাবি, রাজনৈতিক কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে।
     
    গিফট অব লাইফ এর প্রধান র‌্যাবাই র‌্যাচেল হাবার এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। আবেদন বাতিলের কারণ জানতে একাধিকবার যোগাযোগ করলেও গিনেস কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন তিনি।

    চ্যানেল ১২ বলছে, গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরাইলের বিরুদ্ধে বাড়তে থাকা বয়কট আন্দোলনের মধ্যে গিনেসের এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। 
     
    যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।
     
    এতে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন