শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • এশিয়ার তিনটি প্রধান দেশের নাগরিকদের ট্রাম্প-মূল্যায়ন নেতিবাচক

    এশিয়ার তিনটি প্রধান দেশের নাগরিকদের ট্রাম্প-মূল্যায়ন নেতিবাচক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের দেশের জন্য ক্ষতিকর মনে করেন। পাশাপাশি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের অনেকেই মনে করেন, ট্রাম্প প্রশাসন এশিয়ার জন্য উপকারের চেয়ে বেশি অপকারী।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের ওপর চালানো একটি জরিপের ফলাফলে ওঠে এসেছে এ তথ্য।

    চারটি দেশই সামরিক জোট কোয়াডের সদস্য। প্রত্যেক দেশের এক হাজার জন মানুষের ওপর এ জরিপ চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার।

    জরিপটি হয় গত আগস্টে। এতে দেখা গেছে ৫৬ শতাংশ অস্ট্রেলিয়ান, ৫৪ শতাংশ ভারতীয় এবং ৫৯ শতাংশ জাপানি বলেছেন ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ।

    জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তাদের দেশকে সুরক্ষিত করেছে। যা ২০২৪ সালের তুলনায় ১৪ পয়েন্ট কম। অপরদিকে ৪৭ শতাংশ জাপানি বলেছেন মার্কিনিদের সঙ্গে মিত্রতা থাকায় তারা সুরক্ষিত।

    তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা ধরে রাখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মত দিয়েছেন।

    চীনের ক্ষেত্রে তাদের মত

    জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ অস্ট্রেলিয়ান, ৪০ শতাংশ মার্কিনি, ৫৮ শতাংশ জাপানি এবং ৪৬ শতাংশ ভারতীয় বলেছেন, চীন এশিয়ার জন্য ভালোর চেয়ে খারাপ বেশি।

    ৫৯ শতাংশ জাপানি বলেছেন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের দেশ খুবই দুর্বল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন