শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

    বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংক নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে ছাড়া হচ্ছে। দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি এই নোটের সম্মুখভাগে শহীদ মিনার এবং পেছনের অংশে সুপ্রিম কোর্টের ছবি মুদ্রিত হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোটটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংক ও শাখায় এ নোট প্রবেশ করবে।

    নতুন নোটের আকার ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. এবং এতে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা ব্যবহার করা হয়েছে। নোটের জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং নিচে ইলেকট্রোটাইপ ‘৫০০’ লেখা রয়েছে। সবুজ রঙের আধিক্য থাকলেও নোটের সামগ্রিক ডিজাইন আধুনিক ও নিরাপদ।

    নোটে মোট ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

    ডানদিকে থাকা ‘500’ সংখ্যার রং পরিবর্তনশীল কালি, যা নাড়ালে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।

    বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা, আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

    দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঁচটি ছোট উঁচু বৃত্ত।

    ইন্টাগ্লিও কালি ব্যবহার করে শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট স্পর্শে উঁচু অনুভূত হবে।

    নোটের বিভিন্ন স্থানে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট, UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা এবং রঙিন ফাইবার।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজ ও ধাতব নোট আগের মতোই চলমান থাকবে। সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন