শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্র ১৯ দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেশন সুবিধা স্থগিত করল

    যুক্তরাষ্ট্র ১৯ দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেশন সুবিধা স্থগিত করল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রদান সম্পূর্ণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

    স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন, যার ফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে অভিবাসন, গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।

    ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এর আগে গত জুনে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তবে এখন তা পূর্ণ নিষেধাজ্ঞায় পরিণত হয়েছে।

    এ সিদ্ধান্তের পেছনে একটি সাম্প্রতিক হামলার ঘটনাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে মার্কিন সরকার। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় এক আফগান শরণার্থীর দ্বারা। এতে একজন সেনা নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। এই ঘটনার পরই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণ বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

    নিষেধাজ্ঞা আরোপ করা ১৯ দেশের তালিকা: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

    হামলার ঘটনার পর, ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকেও তীব্র প্রতিক্রিয়া দেখান এবং বিশেষ করে সোমালিয়ার শরণার্থীদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন। তিনি তাদের ‘আবর্জনা’ বলে অভিহিত করেন এবং সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমরকেও অপমানজনক মন্তব্য করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন