শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ‘আগের চেয়ে বেশি ফিট’—বলেন ট্রাম্প, কিন্তু বৈঠকেই তন্দ্রা

    ‘আগের চেয়ে বেশি ফিট’—বলেন ট্রাম্প, কিন্তু বৈঠকেই তন্দ্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতেই তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ বা ‘ঘুমকাতুরে জো’ হিসেবে উল্লেখ করেন, এমন মন্তব্য করতে তাকে প্রায়ই দেখা যায়।

    এরপর তার স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন করায় নিউইয়র্ক টাইমসকে তিরস্কার করতে গিয়ে ৭৯ বছর বয়সি ট্রাম্প বলেন, তিনি এখন ‘২৫ বছর আগের চেয়ে বেশি চনমনে’। গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ধীরগতির হয়ে পড়েছেন।

    নিউইয়র্ক টাইমসকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘টাম্প এখন আগের চেয়ে চটপটে। কিন্তু তারাই (নিউইয়র্ক টাইমস) চটপটে নয়।’ স্বাস্থ্য ও সক্ষমতা নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদেরও তুলোধোনা করেন তিনি। কিন্তু ওই বৈঠকেই পরবর্তী প্রায় দেড় ঘণ্টা নিজের সেই ‘চনমনে ভাব’ ধরে রাখতে হিমশিম খান মার্কিন প্রেসিডেন্ট।

    সিএনএন লিখেছে, প্রকৃতপক্ষে দুপুরের ভাতঘুমের সাথে তিনি রীতিমতো যুদ্ধ করছিলেন বলে মনে হচ্ছিল। এমনকি যখন তার মন্ত্রিসভা তার নানা কাজকর্মে প্রশংসা করছিল, তখনও তিনি বারবার ঘুমিয়ে পড়ছিলেন।
     
    শিক্ষা, শ্রম, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বক্তব্য চলাকালে একই দৃশ্য বারবার চোখে পড়ে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী রুবিও তার ‘পরিবর্তনধর্মী’ বৈদেশিক নীতির প্রশংসা করার সময়ও প্রেসিডেন্টকে পাশের চেয়ারে ঢলে পড়তে দেখা যায়। রুবিওর ফুটবল নিয়ে করা রসিকতায় অন্যরা হাসলেও ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ম্লান।
     
    সিএনএনের হিসাব অনুযায়ী, ২ ঘণ্টা ১৭ মিনিটের বৈঠকে একাধিকবার মনোযোগ হারান প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউস এ অভিযোগ অস্বীকার করেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনেছেন এবং পুরো তিন ঘণ্টার বৈঠক পরিচালনা করেছেন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন