শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাচ্ছে ইইউ, ২০২৭ লক্ষ্য

    রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাচ্ছে ইইউ, ২০২৭ লক্ষ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল। বুধবার (৩ নভেম্বর) ইউরোপীয় কাউন্সিল ঘোষণা করেছে, ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছে তারা ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি ধাপে ধাপে বন্ধ করবে।

    ঘোষণা অনুযায়ী, এই চুক্তিতে রুশ জ্বালানির ওপর আইনগতভাবে বাধ্যতামূলক ধাপে ধাপে নিষেধাজ্ঞা যুক্ত থাকবে। এর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর ২০২৭ সালের শরৎ থেকেই বন্ধ হবে রাশিয়া থেকে পাইপলাইন গ্যাস আমদানি।

    সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাশিয়া থেকে আসা গ্যাস ইইউয়ের মোট আমদানির ১২ শতাংশ, যা ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার আগে ছিল ৪৫ শতাংশ। এখনো হাঙ্গেরি, ফ্রান্স ও বেলজিয়ামের মতো কয়েকটি দেশ রুশ গ্যাস আমদানি করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন