শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • চা বিক্রেতা মোদি: এআই ভিডিওয় তোলপাড়ের সৃষ্টি

    চা বিক্রেতা মোদি: এআই ভিডিওয় তোলপাড়ের সৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও । দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনী নায়ক ভিডিওটি শেয়ার করেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে।

    এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে, কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। ওই সময় তাকে ‘এই চা’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে।

    নরেন্দ্র মোদির বাবা গুজরাটের ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন। ছোট বয়সে তিনি বাবার দোকানে সহায়তা করেছেন। যা মোদি নিজেই জানিয়েছেন। ছোটকালে চা বিক্রির বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা প্রায়ই তাকে কটাক্ষ করার চেষ্টা করেন।

    কংগ্রেস নেত্রী এ ভিডিও শেয়ার করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দল বিজেপি। তারা এটিকে ‘লজ্জাজনক’ কাজ হিসেবে অভিহিত করেছে।

    বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, “রেনুকা চৌধুরী পার্লামেন্টকে অপমান করার পর, এখন রাঘিনি নায়ক প্রধানমন্ত্রী মোদির ‘চা ওয়ালার’ অতীত ইতিহাস নিয়ে তাচ্ছিল্য করছেন। নামধারী কংগ্রেস— কাজের প্রধানমন্ত্রী, যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ ছিলেন, যিনি দরিদ্রতা থেকে উঠে এসেছেন, তার সামনে দাঁড়াতে পারবে না। কংগ্রেস আগেও তার চা ওয়ালার ইতিহাসকে তাচ্ছিল্য করেছে। তাকে এ নিয়ে ১৫০ বার অপমান করেছে। এমনকি বিহারে তার মায়ের ওপরও আক্রমণ করেছে। তাদের মানুষ কখনো ক্ষমা করবে না।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন