শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জাতিসংঘের বাজেট সংকোচন ও কর্মী হ্রাসে নয়া নীতি

    জাতিসংঘের বাজেট সংকোচন ও কর্মী হ্রাসে নয়া নীতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী বছর বাজেট ১৫.১% কমানো এবং ১৮.৮% কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

    দাতা দেশগুলোর কাছ থেকে পাওনা ১ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলার পৌঁছায় নিজেদের বাজেট কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘ। সংস্থাটি মূলত সদস্য দেশগুলোর দানের টাকায় চলে। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোর যে পরিমাণ অর্থ দেওয়ার কথা তারা সেটি দিচ্ছে না। এতে করে সদস্যদের কাছে জাতিসংঘের পাওনা ২ ট্রিলিয়ন ডলারের দিকে যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) ২০২৬ সালের বাজেট ঘোষণা করেন গুতেরেস। এতে বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। যা ২০২৫ সাল থেকে ৫৭৭ মিলিয়ন ডলার কম।

    জাতিসংঘের আলাদা একটি বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মেক্সিকোর মতো দেশগুলো অর্থ না দেওয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে।

    মোট বাজেট কমানোর ঘোষণা দিলেও ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর বাজেট আগের মতোই থাকবে। কারণ সেখানে জাতিসংঘের সহযোগিতার ব্যাপক চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে।

    এছাড়া আফ্রিকার উন্নয়ন বিষয়ক সংস্থার বাজেটও ২০২৫ সালের সমান থাকবে বলে জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।

    জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ২ হাজার ৬৮১টি পদ বাদ দিয়ে নতুন বাজেট সমন্বয় করা হবে। দাতা দেশগুলো অর্থ না দেওয়ায় আগে থেকেই প্রায় ১৮ শতাংশ পদ খালি হয়ে আছে। এসব পদের মানুষ চলে যাওয়ার পর অর্থাভাবে নতুনভাবে আর লোক নেওয়া যায়নি বলে জানিয়েছেন গুতেরেস।

    অপরদিকে বিশেষ রাজনৈতিক মিশনের বাজেট ২০২৫ সাল থেকে ২০২৬ সালে ১৪৯ দশমিক ৫ মিলিয়ন কমিয়ে ৫৪৩ দশমিক ৬ ডলারে নিয়ে আসা হবে। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ কম।

    এ খাতে বাজেট কমায় কয়েকটি মিশন এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

    জাতিসংঘ ইতিমধ্যেই নিউইয়র্ক থেকে তাদের উপস্থিতি কমাচ্ছে। গুতেরেস জানিয়েছেন, ২০২৭ সালের শেষ দিক থেকে তারা দুটি অফিস ভবনের লিজ বাতিল করবেন। এতে করে ২০২৯ সাল থেকে তাদের বছরে ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। নিউইয়র্কে বিভিন্ন অফিস বন্ধ করে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১২৬ মিলিয়ন ডলার সাশ্রয় করেছে বৈশ্বিক সংস্থাটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন