সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ফ্রান্সের হাইস্কুলে বন্ধ হবে মোবাইল ফোন ব্যবহার

    ফ্রান্সের হাইস্কুলে বন্ধ হবে মোবাইল ফোন ব্যবহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের হাইস্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ।

    শুক্রবার ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ জানান, আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছি। শিগগিরই হাইস্কুলেও (মোবাইল ফোন) নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

    তিনি নিশ্চিত করেন, আগামী বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে এবং শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে এই বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন।

    কেন ফ্রান্সের সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ভাষণে তার ব্যাখ্যাও দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, হাইস্কুল এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সামাজিক মেলামেশার ধারণা অর্জন করে। ফ্রান্সের হাইস্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম ও শিক্ষা সংক্রান্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াও জরুরি।

    প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতে, শিক্ষার্থীদের সামাজিকীকরণের ক্ষেত্রে স্মার্টফোন একটি বড় বাধা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের কিশোর-কিশোরীরা অল্প বয়স থেকেই একাকীত্বে ভোগাসহ বিভিন্ন মানসিক সংকটে ভুগবে— এমনটা আমরা চাই না।

    প্রসঙ্গত, বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে স্কুল শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে সাইবার বুলিং এবং যৌন হয়রানির শিকার হচ্ছে বহু কিশোর-কিশোরী। এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বিভিন্ন দেশে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী একাকীত্বসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে। ফ্রান্সের এই পদক্ষেপের আগে অস্ট্রেলিয়া ইতোমধ্যে আইন জারি করে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে, যা চলতি ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। একইভাবে মালয়েশিয়াও আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে।
     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন