শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • রেমিট্যান্সে নতুন মাইলফলক: এক মাসে আয় ২.৮৯ বিলিয়ন ডলার

    রেমিট্যান্সে নতুন মাইলফলক: এক মাসে আয় ২.৮৯ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে এসেছে নতুন উল্লম্ফন। গত এক মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় পৌনে ৩ বিলিয়ন ডলার। টাকায় যা প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)।

    সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৬৯ কোটি ডলার, যা প্রায় ৩১ শতাংশ বেশি। গত নভেম্বরে এসেছিল ২২০ কোটি ডলার।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে কঠোর পদক্ষেপ, প্রণোদনা, এবং ব্যাংকিং চ্যানেলে দক্ষতা বৃদ্ধি রেমিট্যান্স আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে।

    চলতি অর্থবছরে (জুলাই–নভেম্বর) মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ

    জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার

    আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার

    সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার

    অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার

    নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার

    প্রথম পাঁচ মাসে প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ কোটি ৪৩ লাখ ডলার (১৩.০৩ বিলিয়ন), যা টাকায় প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা।

    গত ২০২৪–২৫ অর্থবছরেও রেমিট্যান্সে ছিল রেকর্ড প্রবাহ। তখন দেশে এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি ডলারের জোগান বাড়িয়ে দেশের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন