শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মামদানির পদ ছাড়ার পর প্রার্থী মেরী জোবাইদ

    মামদানির পদ ছাড়ার পর প্রার্থী মেরী জোবাইদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোরান মামদানীর শূন্য করা গুরুত্বপূর্ণ ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬’-এ প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। এই গুরুত্বপূর্ণ আসনে তার প্রচারণা আরও জোরদার করতে শুক্রবার (২৮ নভেম্বর) সিটির এস্টোরিয়ায় এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিক সমর্থন জানান স্টেট সিনেটর জন লু। তার এই সমর্থনে জোবাইদার জয়ী হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

    সিনেটর জন লু বলেন, নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরী জোবাইদার মতো একজন অভিবাসী অ্যাসেম্বলিওম্যানের প্রয়োজন অনস্বীকার্য। বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত লু, জোবাইদাকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

    ডিস্ট্রিক্ট থার্টি সিক্স আসনটি অত্যন্ত আলোচিত, কারণ এর অ্যাসেম্বলিম্যান ছিলেন সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। ফলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

    মামদানীর নির্বাচনি এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়া মেরী জোবাইদা কেবল অভিবাসীই নন, তিনি বাংলাদেশি। ফলে স্থানীয় অভিবাসী ভোটারদের মধ্যে তাকে নিয়ে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

    মেরী জোবাইদা তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আশ্বাস দেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকবেন। ২০০১ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসা এই রাজনীতিবিদ কমিউনিটি হেলথ আউটরিচ ও পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন