শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বাংলাদেশে সর্ববৃহৎ সরকারি ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু

    বাংলাদেশে সর্ববৃহৎ সরকারি ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ কার্যক্রম শুরু করেছে। রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে নতুন ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেছে।

    এর আগে অর্থ মন্ত্রণালয়ের আবেদন অনুযায়ী ৯ নভেম্বর প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছিল। প্রাথমিক অনুমোদনের পর আরজিএসসি থেকে কোম্পানির নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলা এবং ব্যাংক কোম্পানি আইনের সকল বিধিবিধান পূরণের দায়িত্ব সরকারের ওপর পড়ে।

    সম্মিলিত ইসলামী ব্যাংক শিগগিরই আমানতকারীদের জন্য অর্থ পরিশোধ, সুদের হার, বেতন স্কেল ও অন্যান্য ব্যাংকিং স্কিম ঘোষণা করবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ফলে ব্যাংকটির কার্যক্রমে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা থাকছে না।

    সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের ইসলামী ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বড় সরকারি ব্যাংক হিসেবে পরিচিত, যা ইসলামী ব্যাংকিং সুবিধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় নিশ্চিত করবে।

    সর্বশেষ

    আরও পড়ুন