শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কম্পনের ধাক্কায় পাকিস্তানে আতঙ্ক

    কম্পনের ধাক্কায় পাকিস্তানে আতঙ্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ একের পর এক ভূমিকম্পে কাঁপছে । এবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোরালাই জেলা এবং এর আশপাশের অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়, যার ফলে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই কম্পনটির মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লোরালাই থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

    কম্পন অনুভূত হওয়ার পরপরই আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার বাসিন্দারা, বিশেষ করে অফিস ও বাড়িঘরে থাকা লোকজন, দোয়া পাঠ করতে করতে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

    তবে স্বস্তির খবর, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের প্রাণহানি বা সম্পত্তির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন