শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আসামে ফৌজদারি অপরাধ ঘোষণা হলো দ্বিতীয় বিবাহ

    আসামে ফৌজদারি অপরাধ ঘোষণা হলো দ্বিতীয় বিবাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের আসাম রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উত্থাপন করেছেন, যেখানে বহুবিবাহকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

    বিলে বলা হয়েছে, প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় কেউ পুনরায় বিয়ে করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। আর প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা করলে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে, সঙ্গে থাকবে জরিমানাও।

    মঙ্গলবার স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি উপস্থাপিত হয়। তবে বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়করা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি পেশ করা হয়।

    প্রস্তাবিত আইনটি আসামজুড়ে কার্যকর হবে, তবে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা এর আওতার বাইরে থাকবে। এ ছাড়া সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই আইন থেকে ছাড় দেওয়া হবে।

    বিলটির লক্ষ্য রাজ্যে বহুবিবাহের প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করা। নতুন আইনে কেবল দোষী ব্যক্তিই নন, বরং বিবাহ প্রক্রিয়ায় জড়িত কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা বা বৈধ অভিভাবকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিলে অন্তর্ভুক্ত রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন