শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে দিতওয়াহ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত

    ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে দিতওয়াহ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দিতওয়াহ ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে পারে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার সকালে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)-এর বরাত দিয়ে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি দ্রুত উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

    ধারণা করা হচ্ছে কাল রোববার ভোরের আগে উপকূলীয় অঞ্চলে এটি আছড়ে পড়বে।

    দিতাওয়াহর প্রভাবে ইতিমধ্যে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে ৮০ জন নিহত ২০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের কারণে কয়েক জায়গায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়ির ছাড়া, গাছ ও অন্যান্য অবকাঠামোর ওপর আশ্রয় নেওয়া মানুষকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

    ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল এবং অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র স্থাপন, বিপর্যয় ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।

    আগাম সতর্কতার অংশ হিসেবে তামিলনাড়ুতে ইন্ডিগো তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে। এছাড়া গতকাল শুক্রবার রাতে রামআশ্রম-ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। সমুদ্রের ওপর তৈরি পাম্বন ব্রিজে ঝড়ো বাতাস বইয়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়টি থাকলেও এটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। ঘূর্ণিঝড়টি মূল আঘাত আসবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন