শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

    জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারম্যাক পদত্যাগ করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জেলেনস্কি এই পদত্যাগের ঘোষণা দেন।

    এর আগে, দুর্নীতির অভিযোগে আন্দ্রি ইয়ারম্যাকের বাসায় তল্লাশি চালিয়েছে দেশের দুটি দুর্নীতি বিরোধী সংস্থা। অভিযোগ উঠেছে, জেলেনস্কির কিছু ঘনিষ্ঠ ও মন্ত্রীরা জ্বালানি খাত থেকে ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন, যা সাধারণ জনগণের দুর্ভোগকে বাড়িয়েছে।

    আন্দ্রি ইয়ারম্যাকের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকলেও, তার নাম অভিযোগের তালিকায় এসেছে। ইউক্রেনে তিনি রাষ্ট্রপতির পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং যুদ্ধ সংক্রান্ত আলোচনায় প্রধান প্রতিনিধির ভূমিকা পালন করতেন।

    সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্বালানি খাতে এই দুর্নীতির তথ্য প্রকাশ জেলেনস্কির অবস্থানকে নড়বড়ে করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার সময় এই বিতর্ক আলোচনাকে ঝুঁকিপূর্ণ করেছে। ইয়ারম্যাক পদত্যাগের পর নতুন প্রধান আলোচক নিয়োগ দেবেন জেলেনস্কি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন