শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • হংকংয়ের ওয়াং ফুক কোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১২৮

    হংকংয়ের ওয়াং ফুক কোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১২৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

    গত বুধবার এ আগুন লাগে। একদিনের বেশি জ্বলার পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুনে পোড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। এতে এখন পর্যন্ত ১২৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও আছেন।

    ভয়াবহ এ আগুনে আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে। এরপর এটি উপরের দিকে ছড়ায়। তবে কীভাবে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি।

    আগুনের উত্তাপ একটা সময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আর এত উত্তাপের কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পর সেখানে আবার আগুন জ্বলে উঠেছে।অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন।

    ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন। এরমধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন।

    তাদের সঙ্গে ছিল ৩৯১টি ফায়ার ইঞ্চিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। তবে সেখানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি। কারণ আগুন যেহেত ভবনের ভেতর ছিল তাই হেলিকপ্টার থেকে পানি ছিটালে এটি খুব বেশি কার্যকর হতো না। এছাড়া কোনো ড্রোনও ব্যবহার করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন