শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কোবরাকে বাঁচাতে দুই ঘণ্টার অস্ত্রোপচার, ৮০টি সেলাই

    কোবরাকে বাঁচাতে দুই ঘণ্টার অস্ত্রোপচার, ৮০টি সেলাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়নে নির্মাণকাজ চলাকালে আহত এক কোবরা সাপকে দুই ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার করে বাঁচানো হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্রম নগর শিল্পাঞ্চলে খনন কাজ চলাকালে একটি জেসিবি মেশিনের ধাক্কায় সাপটি মারাত্মকভাবে আহত হয়।

    প্রাথমিকভাবে আতঙ্কিত মানুষরা সাপটির দিকে মাটি ছুঁড়ে মারলেও পরে স্থানীয় “সাপবন্ধু” রাহুল ও মুকুলকে ফোন করা হয়। তারা দ্রুত সাপটিকে উদ্ধার করে উদয়ন মার্গ পশু হাসপাতালে নিয়ে যান।

    চিকিৎসক মুকেশ জৈন, রামকন্যা গৌরব, রবি রাথোড় ও প্রশান্ত অস্ত্রোপচারের পর দেখেন, সাপটির মাথা ও পিঠে গভীর ক্ষত এবং ছিঁড়ে যাওয়া চামড়া রয়েছে। সাপটিকে হালকা অজ্ঞান করে দুই ঘণ্টার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়, যার মধ্যে মোট ৮০টি সেলাই করা হয়েছে।

    অস্ত্রোপচারের পর সাপটির অবস্থা স্থিতিশীল এবং পরবর্তী যত্নের জন্য আবার রাহুল ও মুকুলের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই দিন পর্যবেক্ষণের পর সাপটিকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন