শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আদালতের নির্দেশে শুরু হচ্ছে বলসোনারোর কারাদণ্ড

    আদালতের নির্দেশে শুরু হচ্ছে বলসোনারোর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনে পরাজিত হওয়ার পর সামরিক অভ্যুত্থান চেষ্টা করার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গত সেপ্টেম্বর মাসে ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত। দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৫ নভেম্বর) এই কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে।

    রাজধানী ব্রাসিলিয়ার একটি পুলিশ ঘাঁটিতে ১২ স্কয়ার ফুটের বেডরুমে তিনি তার দণ্ড ভোগ করবেন।

    ৭০ বছর বয়সী বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

    ওই বছর নির্বাচনে হেরে তিনি সামরিক বাহিনীর মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ আটকানোর চেষ্টা করেছিলেন। এছাড়া লুলা ও তার নির্বাচনী মিত্র গেরালডো আল্কমিনকে হত্যার ছকও কষেছিলেন তিনি।

    কিন্তু সামরিক বাহিনীর প্রধানরা তাকে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করায় সহায়তায় অস্বীকৃতি জানান। পরবর্তীতে লুলা দা সিলভা ক্ষমতা গ্রহণের পর বলসোনানো ও তার ছয় সহযোগীকে অভিযুক্ত করা হয়। আদালত তার রায়ে বলেন, ব্রাজিলের গণতন্ত্রকে অন্ধকারে ঠেলে দেওয়া এবং দেশকে একনায়কতন্ত্রের দিকে নেওয়ার চেষ্টা করেছিলেন তারা।

    মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন, দণ্ডের বিরুদ্ধে আপিলের সময় শেষ হওয়ায় সাবেক প্রেসিডেন্টকে তার দণ্ড ভোগ শুরু করতে হবে।

    গত আগস্ট থেকেই গৃহবন্দি ছিলেন বলসোনারো। ওই সময় তার পায়ে একটি ইলেকট্রনিক অ্যাংকেল ট্যাগ লাগানো ছিল। কিন্তু এটি কেটে ফেলার চেষ্টা করেন বলসোনারো। এরপর শনিবার তাকে নিজেদের অধীনে নিয়ে যায় পুলিশ।

    বলসোনারো ছাড়াও তার ছয় সহযোগীকে তাদের দণ্ড ভোগ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন