শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • করাচি-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হতে পারে ডিসেম্বরেই

    করাচি-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হতে পারে ডিসেম্বরেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ডিসেম্বর থেকে করাচি–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে পাকিস্তানের মাহান এয়ার। এ বিষয়ে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। তিনি জানান, নতুন এই ফ্লাইট সার্ভিস চালু হলে দুই দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে।

    বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে।

    তিনি আরও বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। গত বছরের ডিসেম্বর থেকে চালু থাকা কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা সরাসরি রুটের প্রয়োজন হয়েছে।

    শিক্ষাখাতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন এই হাইকমিশনার। তিনি বলেন, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগির ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে যেন আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। পাশাপাশি তিনি পাকিস্তানের পর্যটন শিল্পের সম্ভাবনা ও দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিল উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে সংযুক্ত একটি সম্প্রদায় হিসেবে পরিচিত।

    সভায় এলসিসিআই-এর সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ আছে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে দুই দেশের সামনে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

    বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে তা তিন বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা। এলসিসিআই সভাপতি জানান, হাইকমিশনারের আমন্ত্রণে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে শিগগির ঢাকা সফর করবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন