শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইউক্রেন অপেক্ষায় জেলেনস্কি-ট্রাম্প বৈঠকের

    ইউক্রেন অপেক্ষায় জেলেনস্কি-ট্রাম্প বৈঠকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের অপেক্ষা চলছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আরও আলোচনার জন্য চলতি সপ্তাহে এই বৈঠক আয়োজন করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) এক শীর্ষ ইউক্রেনীয় আলোচক এই তথ্য জানিয়েছেন। খবর এএফপি।

    টেলিগ্রামে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভ বলেন, আমরা নভেম্বরে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

    এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান করতে যুক্তরাষ্ট্র যে বিতর্কিত ২৮ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে, তাতে যুক্ত করা নতুন পরিবর্তনসমূহকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার যুদ্ধের পক্ষে থাকা অংশগুলোকে প্রত্যাখ্যান করার পর শান্তি পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ করা হয়েছে।

    টেলিগ্রামে জেলেনস্কি বলেন, এখন যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে...। অনেক সঠিক উপাদান এখন এ কাঠামোতে অন্তর্ভূক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

    ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক ও সম্মিলিত হামলার বিষয়টি নিশ্চিত করেছে।এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই জ্বালানি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু করবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন