শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নিরাপত্তাজনিত কারণে ভারত সফর স্থগিত ইসরায়েলের প্রধানমন্ত্রীর

    নিরাপত্তাজনিত কারণে ভারত সফর স্থগিত ইসরায়েলের প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এ বছর তৃতীয়বার ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এ নিয়ে আবারও ভারত সফর বাতিল করেছেন  তিনি।

    ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে। গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।

    এর আগে খবর ছিল, চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বরতে নয়াদিল্লি সফর করবেন। তবে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরায়েলি এই প্রধানমন্ত্রী।

    এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন।

    ইসরায়েলে নেতানিয়াহুর এই সফরকে অনেকেই বিশ্বরাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখছেন। গত জুলাইয়ে তার দল লিকুদ পার্টি প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ছিল। তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতারে তুলে ধরতে এই প্রচারণা চালানো হয়।

    ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে নেতানিয়াহুই দেশটির অপরিহার্য নেতা— মূলত এমন ভাবমূর্তিই জোরালো করতে চেয়েছে তার রাজনৈতিক শিবির।

    প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি গিয়েছিলেন ইসরায়েল সফরে। সেটিই ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।

    এছাড়া দুই নেতার ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও ইসরায়েলের সংবাদমাধ্যমে বরাবরই আলোচনা চলে আসছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন