শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ড্রোন হামলায় আগুন লেগে যায় রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে

    ড্রোন হামলায় আগুন লেগে যায় রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইউক্রেন মস্কো অঞ্চলের একটি বড় তাপ ও বিদ্যুৎ কেন্দ্রকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। রোববার (২৩ নভেম্বর) এই হামলায় আগুন লেগে গেলে ব্যাকআপ বিদ্যুৎ চালু করা হয়।

    মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানান, ইউক্রেনীয় ড্রোনগুলো রাজধানী ক্রেমলিন থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত শাতুরা পাওয়ার স্টেশনকে আঘাত করে।

    টেলিগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরপর বিস্ফোরণের শব্দ এবং তারপর রাতের আকাশে আগুনের গোলা উঠতে দেখা গেছে।

    ভোরোবিয়ভ বলেন, কিছু ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। কয়েকটি স্টেশনের ভেতরেই পড়ে। ফলে সেখানে আগুন লাগে, যা এখন নিয়ন্ত্রিত।

    রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাতে কোমারসান্ত পত্রিকা জানিয়েছে, কেন্দ্রের তিনটি বড় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। প্রতিটি ট্রান্সফরমারের আয়তন প্রায় ৬৫ বর্গমিটার।

    গভর্নর আরও জানান, ব্যাকআপ বিদ্যুৎ চালু করা হয়েছে এবং বাইরে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকায় এলাকাটিতে মোবাইল হিটিং সিস্টেম পাঠানো হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তাদের ঘরে এখন গরম নেই।

    রাশিয়াও গত কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ স্থাপনাগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করছে।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন