শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • হয় আত্মমর্যাদা নয় যুক্তরাষ্ট্র, দ্বিধার মুখে জেলেনস্কি

    হয় আত্মমর্যাদা নয় যুক্তরাষ্ট্র, দ্বিধার মুখে জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি নিয়ে ওয়াশিংটনের একটি সম্ভাব্য শান্তি-পরিকল্পনার জেরে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে ইউক্রেন—এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেন “হয়তো অত্যন্ত কঠিন এক সিদ্ধান্তের” সামনে দাঁড়াতে যাচ্ছে— “একদিকে আত্মমর্যাদা রক্ষা, অন্যদিকে গুরুত্বপূর্ণ এক মিত্রকে হারানোর শঙ্কা।”

    তিনি আরও যোগ করেন, আজকের দিনটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত। 

    ফাঁস হওয়া মার্কিন শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছিল। এরমধ্যে রয়েছে— বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় এলাকাগুলো ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। 

    শুক্রবার এক বৈঠকে পুতিন জানান, মস্কো এই পরিকল্পনাটি হাতে পেয়েছে, তবে ক্রেমলিনের সঙ্গে এ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে ইচ্ছুক, তবে লড়াই চালিয়ে যেতেও তারা প্রস্তুত। 

    দিনের পরবর্তী সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, জেলেনস্কিকে এই পরিকল্পনাটি পছন্দ করতেই হবে। তিনি আরও যোগ করেন, অন্যথায় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে।

    ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের ওপর অত্যন্ত নির্ভরশীল। এর মধ্যে রয়েছে— রাশিয়ার মারাত্মক বিমান হামলা প্রতিহত করার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ওয়াশিংটনের দেওয়া গোয়েন্দা তথ্য।  

    স্মরণ করা যেতে পারে, রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন