শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ওবামা নির্বাচনে অবৈধ অর্থ গ্রহণ, গায়ক পেল ১৪ বছরের কারাদণ্ড

    ওবামা নির্বাচনে অবৈধ অর্থ গ্রহণ, গায়ক পেল ১৪ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন হিপ-হপ ব্যান্ড দ্য ফিউজিসের সদস্য প্রাকাজরেল প্রাস মিশেলকে যুক্তরাষ্ট্রের এক জেলা আদালত ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচন প্রচারণায় অবৈধভাবে কোটি কোটি ডলার বিদেশি অর্থ প্রবাহিত করার অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসির আদালতে বিচারক কোলিন কোলার-কটেলি রায় ঘোষণা করেন। রায় শোনানোর আগে মিশেল আদালতে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। মামলার শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও হলিউড অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিওসহ একাধিক সাক্ষী জবানবন্দি দেন।

    ২০২৩ সালের এপ্রিল মাসে ষড়যন্ত্র, বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করা এবং অন্যান্য অপরাধসহ মোট ১০টি অভিযোগে মিশেলকে দোষী সাব্যস্ত করে জুরি বোর্ড। অনুসন্ধানে জানা গেছে পলাতক মালয়েশীয় ধনবুবের লো টেক জো (ঝো লো) মিশেলকে ১২ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিলেন। এ অর্থের একটি অংশ তিনি ভুয়া দাতাদের মাধ্যমে ওবামার প্রচারণায় পাঠান।

    ঝো লো মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত। ওই ঘটনায় বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনা বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতারণার মধ্যে একটি হিসেবে বিবেচিত। এ ঘটনায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দণ্ডিত হয়েছেন।

    মার্কিন বিচার বিভাগ আদালতে জমা দেওয়া নথিতে জানিয়েছে, ৫২ বছর বয়সী গ্র্যামি–জয়ী এই র‍্যাপার নির্লজ্জভাবে বারবার মিথ্যা বলেছিলেন। বিদেশি অর্থ যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রবেশ করানোর পুরো কর্মকৌশল পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্রে বিদেশিদের নির্বাচন প্রচারণায় অর্থ দেওয়া এবং অন্য কাউকে দিয়ে অর্থ দিতে বাধ্য করা উভয়ই অবৈধ।

    রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বলেছেন, প্রাকাজরেল মিশেল অর্থের জন্য নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি অবৈধ বিদেশি অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খরচ করেছেন। এক বিদেশি অপরাধী ও বিদেশি শক্তির স্বার্থে তৎকালীন প্রেসিডেন্টকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অপরাধের বিস্তার ও গভীরতা বিবেচনায় ফেডারেল সাজা নির্দেশিকায় আজীবন কারাদণ্ড পর্যন্ত সুপারিশ রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন