শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনা, সব যাত্রী নিরাপদে উদ্ধার

    দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনা, সব যাত্রী নিরাপদে উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত একটি দ্বীপের কাছে ২৬৭ যাত্রী নিয়ে আটকে পড়েছিল একটি যাত্রীবাহী ফেরি। কয়েক ঘণ্টার চেষ্টা ও উদ্ধার অভিযান শেষে কোস্ট গার্ড সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    জানা গেছে, ফেরির নেভিগেটিং অফিসার কিংবা ক্যাপ্টেন দুজনের মাঝে কোনো একজনের ভুল দিক নির্দেশনায় পথ হারায় কোরিয়া জেজু দ্বীপের উদ্দেশে রওনা হওয়া ফেরিটি। ভুলপথে গিয়ে উপকূলের কাছাকাছি ধাক্কা খেয়ে আটকে যায় ২৬ হাজার টন ওজনের যাত্রীবাহী যানটি।

    খবর পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের নির্দেশে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপর হয় কোস্ট গার্ড। উদ্ধারকারী নৌকা নিয়ে একে একে ফেরি থেকে বের করা হয় যাত্রীদের।

    এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া যায়নি হতাহতের কোনো খবর। তবে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন