শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

    আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার সেরামে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) আঘাত হানা এই ভূমিকম্পটি ভূ-উপরে ১৩৬ কিলোমিটার (৮৪.৫১ মাইল) গভীরে অনুভূত হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেমেরুতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে ভূমিকম্প আঘাত হানলো।

    প্রতিবেদনে বলা হয়, বুধবার ইন্দোনেশিয়ার পূর্ব জাবার সেমেরুতে একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ৯০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
     
    দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, সেমেরু আগ্নেয়গিরি থেকে ২ কিলোমিটার পর্যন্ত উঁচু ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে ২ দশমিক ৫ কিলোমিটার (১ দশমিক ৫৫ মাইল) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
     
    সেমরু আগ্নেয়গিরিটি বালি থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। আগ্নেয়গিরির ক্রমাগত অগ্ন্যুৎপাতের ফলে আকাশের ১৩ কিলোমিটার ওপর পর্যন্ত ছাই পৌঁছে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
     
    প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন