শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভারত-পাকিস্তানকে শুল্ক হুমকি, যুদ্ধবিরতি আনার কৃতিত্ব দাবি ট্রাম্পের

    ভারত-পাকিস্তানকে শুল্ক হুমকি, যুদ্ধবিরতি আনার কৃতিত্ব দাবি ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত রোধে তিনি দুই দেশের সরকারকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন।

    মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে এই তথ্য জানান ট্রাম্প।

    ভাষণে ট্রাম্প বলেন, “তারা (ভারত ও পাকিস্তান) উভয়ই যুদ্ধের সিদ্ধান্তে পৌঁছেছিল। আমি তাদের বলেছিলাম, ‘যুদ্ধ চালান, তবে প্রত্যেকের ওপর আমি ৩৫০% শুল্ক আরোপ করব।’ এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে জানায়, সংঘাত থামাতে তারা প্রস্তুত।”

    প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগাম উপজেলার বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারতের পাল্টা ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের ১৩ সেনাসদস্যসহ মোট ৫১ জন নিহত হন। এরপর পাকিস্তানের ‘বুনিয়ান উন মারসুস’ অভিযানে ভারতে ২১ জন নিহত হন। এই উত্তেজনার পর ভারত ও পাকিস্তান পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ হিসাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।

    ট্রাম্প আরও উল্লেখ করেন, এই হুমকি প্রদানের পরই দুই দেশের সরকার যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এর আগে তিনি বিভিন্ন সময় দাবি করেছেন, তিনি ভারত-পাকিস্তানের সম্ভাব্য পরমাণু সংঘাত রোধ করেছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের দাবির সত্যতা স্বীকার করা হলেও, ভারত এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন