শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ১৪৮ কোটি টাকায় বিক্রি সোনার টয়লেট ‘আমেরিকা’

    ১৪৮ কোটি টাকায় বিক্রি সোনার টয়লেট ‘আমেরিকা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৮ ক্যারেট সোনায় তৈরি সম্পূর্ণ কার্যকরী টয়লেট ‘আমেরিকা’ নিলামে বিক্রি হয়েছে ১৪৮ কোটি টাকায়। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি ব্যঙ্গাত্মক এই শিল্পকর্মটি মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্কের সোথেবির নিলামে তোলা হয়। সোনার তৈরি এই টয়লেট মূলত অতিধনীদের ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে দেখা হয়।

    ওজন ১০১ কেজি এই টয়লেটটির প্রাথমিক দর ধরা হয়েছিল এক কোটি ডলার। তবে টানটান প্রতিযোগিতায় চূড়ান্ত দর গিয়ে দাঁড়ায় ১ কোটি ২১ লাখ ডলারে—যা বাংলাদেশি মুদ্রায় ১৪৮ কোটিরও বেশি।

    নিলাম প্রতিষ্ঠান সোথেবি এই শিল্পকর্মকে “শিল্পের মূল্য আর বাজারদরের সংঘাত—দুইয়ের তীক্ষ্ণ ব্যঙ্গ” বলে বর্ণনা করেছে। টয়লেটটি শুধু শিল্পকর্ম নয়, এটি সম্পূর্ণ ব্যবহারযোগ্যও। এর আরেকটি অনুলিপি ২০১৯ সালে ইংল্যান্ডের ঐতিহাসিক ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয়ে আলোচনায় আসে সারা বিশ্বে।

    শিল্পী ক্যাটেলান জানান, অতিরিক্ত সম্পদের অযৌক্তিক প্রদর্শনীকেই তিনি ‘আমেরিকা’ দিয়ে ব্যঙ্গ করেছেন। তার ভাষায়, “আপনি ২০০ ডলারের লাঞ্চ খান বা দুই ডলারের হটডগ—শেষটা একই, অন্তত টয়লেটের ক্ষেত্রে।”

    এর আগে ক্যাটেলানের আরও কয়েকটি শিল্পকর্ম উচ্চমূল্যে বিক্রি হয়ে দৃষ্টি কাড়ে। তার বিখ্যাত কাজ ‘কমেডিয়ান’—যেখানে দেয়ালে ডাকটেপে আটকানো ছিল একটি কলা—২০২৩ সালে বিক্রি হয় ৬২ লাখ ডলারে। আর হিটলারের হাঁটু গেড়ে থাকা ভাস্কর্য ‘হিম’ ২০১৬ সালে ক্রিস্টিজ নিলামে বিক্রি হয়েছিল ১ কোটি ৭২ লাখ ডলারে।

    একই নিলামে অস্ট্রীয় শিল্পী গুস্তাভ ক্লিমটের বিরল প্রতিকৃতি ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার’ বিক্রি হয়েছে ২ কোটি ৩৬ লাখ ডলারে। ২০ মিনিটের তীব্র দরকষাকষির পর বিক্রি হওয়া ছবিটি আধুনিক শিল্পের ইতিহাসে সর্বোচ্চমূল্য পাওয়া আঁকা প্রতিকৃতি হিসেবে রেকর্ড গড়েছে। ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন থেকে অক্ষত থাকা ক্লিমটের অন্যতম মূল্যবান কাজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন