শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • উন্নয়ন কাজ শুরু তুরস্কের ‘কান’ যুদ্ধবিমানে

    উন্নয়ন কাজ শুরু তুরস্কের ‘কান’ যুদ্ধবিমানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ আরও উন্নত করছে। ইতিমধ্যেই উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং শিডিউল অনুযায়ী এগোচ্ছে, জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের।

    গত কাল তুরস্কের পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে ইয়াসের গুলের জানিয়েছেন, কান-এর ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান জন্য আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়েছে।

    তুরস্কের যুদ্ধবিমান কান ‘টিএফএক্স’ নামেও পরিচিত। ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধবিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের বছর ২০১১ সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

    প্রস্তাবিত কান বা টিএফএক্স পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি এফ-২২ র‌্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।

    পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে পারে। এই সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’।

    কান বা টিএফএক্স ইতোমধ্যেই ‘জাতীয় যুদ্ধবিমান’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে কান পরে মে মাসে হয় দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন।

    টিএফএক্সকে বলা হয় তুরস্কের বিমান বাহিনীর গর্ব। কারণ এই বিমানের সবকিছু তুরস্কে তৈরি হয়েছে। আগামী ২০২৮ সালে টিএফএক্সকে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে বলে আশা করছে তুরস্কের সরকার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন