শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মার্কিন বাজারে সৌদির বড় পদক্ষেপ: বিনিয়োগ বাড়ছে ১ ট্রিলিয়নে

    মার্কিন বাজারে সৌদির বড় পদক্ষেপ: বিনিয়োগ বাড়ছে ১ ট্রিলিয়নে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দেশটির বর্তমান বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারে উন্নীত করা হবে বলে তিনি জানিয়েছেন।

    বুধবার (১৯ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমবিএস বলেন, “আমার মনে হয় আজ বা আগামীকাল আমরা ঘোষণা দিতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়নে উন্নীত করতে যাচ্ছি।”

    তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে বহু চুক্তি স্বাক্ষরিত হবে, যা দুই দেশের মধ্যে বড় বিনিয়োগ সুযোগ তৈরি করবে।

    ঘোষণায় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, “মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?” জবাবে এমবিএস বলেন, “হ্যাঁ, আজকের চুক্তিগুলো এ বৃদ্ধিকে নিশ্চিত করবে।”

    ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। তিনি যেহেতু আমার বন্ধু, হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে একটু কাজ করতে হবে।”

    তিনি আরও বলেন, “৬০০ বিলিয়ন নিশ্চিত ধরতে পারি, তবে অঙ্ক আরও বাড়তেও পারে।”

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এ বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য “গুরুত্বপূর্ণ দিন” বলে উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশ বেশ কয়েকটি বড় দ্বিপাক্ষিক চুক্তি করেছে, যা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক-আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন