শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভারতীয়দের জন্য আবারও খারাপ খবর

    ভারতীয়দের জন্য আবারও খারাপ খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্য থেকে ভারতীয় নাগরিকদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। চাকরির ভুয়া প্রতিশ্রুতি ও ট্রানজিট সুবিধার নামে ভারতীয়দের ইরানে নিয়ে গিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের পর ভারতীয় নাগরিকদের জন্য ইরানের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা স্থগিত করা হয়েছে।

    সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিভিন্ন এজেন্ট ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেখিয়ে ভারতীয়দের ইরানে পাঠাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর অনেককে চাকরি না দিয়ে বরং অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

    এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে, যা ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

    মন্ত্রণালয় জানায়, এবার থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট—উভয় ক্ষেত্রেই ভারতীয় নাগরিকদের ভিসা নিতে হবে। ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ভ্রমণে আগ্রহী সকল নাগরিককে সতর্ক থাকতে এবং ভিসামুক্ত ভ্রমণের নামে প্রলোভন দেখানো এজেন্টদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন