শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইসরায়েলি হামলায় লেবাননে জাতিসংঘ মিশন বিপন্ন

    ইসরায়েলি হামলায় লেবাননে জাতিসংঘ মিশন বিপন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা সংঘটিত হওয়ায় এক বছরের পুরনো যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানায়, রোববার (১৬ নভেম্বর) সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) লেবাননের সীমান্তের ভেতরে অবৈধভাবে স্থাপিত একটি অবস্থান থেকে মেরকাভা ট্যাংক ব্যবহার করে শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়। ভারী মেশিনগানের গুলিগুলো শান্তিরক্ষীদের অবস্থান থেকে মাত্র পাঁচ মিটার দূরে পড়েছিল। ট্যাংকটি ৩০ মিনিট পর ইসরায়েলি অবস্থানে ফিরে যাওয়ার পর শান্তিরক্ষীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

    ইসরায়েল দাবি করেছে, খারাপ আবহাওয়ার কারণে শান্তিরক্ষীদের ‘সন্দেহভাজন’ মনে করা হয়েছিল। তবে লেবাননের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের চলমান লঙ্ঘন ও হামলা “অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে” এবং তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই পরিস্থিতি মোকাবিলা করছে।

    গত সেপ্টেম্বরে ইসরায়েলি ড্রোন ইউএনআইএফআইএল সদস্যদের কাছে চারটি গ্রেনেড ফেলে, যার একটি শান্তিরক্ষী ও তাদের যানবাহন থেকে মাত্র ২০ মিটার দূরে পড়েছিল। ইউএনআইএফআইএল এসব ঘটনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। এই প্রস্তাব ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির ভিত্তি ছিল।

    ইউএনআইএফআইএল আবারও আইডিএফকে শান্তিরক্ষীদের ওপর যেকোনো আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে।

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত তীব্র হয়ে উঠেছে। ২০২৪ সালের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল লেবাননে চার হাজারের বেশি মানুষ—অধিকাংশই বেসামরিক—হত্যা করেছে এবং ১০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। বহু গ্রাম ধ্বংস হয়েছে, এবং পাঁচটি লেবাননি ভূখণ্ড এখনও দখল করা আছে। ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর স্থাপনা ও যোদ্ধাদের লক্ষ্য করছে, তবে কোনো প্রমাণ দেয়নি।

    শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবানন সরকার ইসরায়েলের দক্ষিণ সীমান্তে নির্মিত নতুন কংক্রিট দেওয়াল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিল করতে যাচ্ছে। প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, দেয়ালটি ‘ব্লু লাইন’ অতিক্রম করেছে এবং এতে লেবাননের প্রায় চার হাজার বর্গমিটার ভূমি নাগরিকদের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে।

    লেবাননে উত্তেজনা তীব্র, শান্তিরক্ষীদের নিরাপত্তা ঝুঁকিতে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ এখন সবচেয়ে জরুরি বলে মনে করছে বিশ্লেষকরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন