শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • কুয়েতে ১০ মাসে ৩৪ হাজার প্রবাসী ফেরত পাঠানো হলো

    কুয়েতে ১০ মাসে ৩৪ হাজার প্রবাসী ফেরত পাঠানো হলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর কুয়েতে রেকর্ডসংখ্যক প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট ৩৪,১৪৩ জন প্রবাসী নির্বাসিত হয়েছেন। নির্বাসিতদের মধ্যে বিভিন্ন দেশের নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।

    সূত্র জানায়, নির্বাসনের আওতায় শুধু বসবাসের আইনি শর্ত লঙ্ঘনকারীরাই নন, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ, নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধিবহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন।

    কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রের আইন অমান্য করা কিংবা দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকিতে ফেলা কোনো আচরণ সহ্য করা হবে না।

    নিরাপত্তা সূত্রের বক্তব্য অনুযায়ী, নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং দেশের সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
     
    প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। কর্মস্থল, বাসা–বাড়ি ও বাণিজ্যিক এলাকায় অভিযানের সময় কোনো ছাড় দেয়া হচ্ছে না। আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
     
    কুয়েতের প্রশাসন জোর দিয়ে বলছে, কুয়েত একটি শান্তিপ্রিয় ও স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এটি সরকারের দীর্ঘদিনের কঠোর আইন বাস্তবায়ন নীতিরই ধারাবাহিকতা।
     
    দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আইন মেনে চলা, ভিসার শর্ত পূরণ, এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে কুয়েত প্রশাসন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন