শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পর্তুগালে টর্নেডোর ধ্বংস, ব্রিটেনে বন্যা পরিস্থিতি তীব্র

    পর্তুগালে টর্নেডোর ধ্বংস, ব্রিটেনে বন্যা পরিস্থিতি তীব্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পর্তুগালে ‘ক্লাউডিয়া’ নামের একটি টর্নেডোর আঘাতে তিনজন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে এই টর্নেডোর কারণে ব্রিটেনে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা ওয়েলস এবং ইংল্যান্ড থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। খবর রয়টার্সের। 

    এই ঝড়ের কারণে পর্তুগাল এবং প্রতিবেশী স্পেনের কিছু অংশে কয়েকদিন ধরেই চরম পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কিছু অংশে পৌঁছেছে এই ঝড়।

    বৃহস্পতিবার লিসবনের টাগাস নদীর ওপারে ফেরনাও ফেরোতে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ভেতর থেকে উদ্ধারকর্মীরা এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ খুঁজে পান। তারা রাতে ঘুমিয়ে ছিলেন। আকস্মিক বন্যার পানি থেকে তারা পালাতে পারেননি।

    জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবার দক্ষিণ পর্তুগালের আলবুফেইরায় একটি টর্নেডো আঘাত হানে। আঞ্চলিক নাগরিক সুরক্ষা কমান্ডার ভিটর ভাজ পিন্টো বলেছেন, ৮৫ বছর বয়সী এক ব্রিটিশ নারী নিহত হয়েছেন।

    তিনি বলেন, কাছের একটি হোটেলে ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

    শনিবার এক বিবৃতিতে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা আলবুফেইরায় ‘নিহতদের পরিবারের প্রতি সংহতি’ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    পর্তুগিজ আবহাওয়া পরিষেবা আইপিএমএ পুরো আলগারভ এবং বেজা ও সেতুবাল জেলায় সতর্কতা জারি করেছে। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন