শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বিহারের নির্বাচনে এনডিএ জোটের প্রভাবশালী জয়

    বিহারের নির্বাচনে এনডিএ জোটের প্রভাবশালী জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস–আরজেডি মহাজোটের পতন ঘটে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভূমিধস এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিহারের এই ফলাফল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য পথ সুগম করবে।

    ভোট গণনা ঘিরে জল্পনা–কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। ২৪৩ আসনের বিধানসভায় দুই শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।

    সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও ১৩০ আসন, কোথাও ১৬৭ আসন, এমন অনুমানই ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতীশ–বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা দুই দশক ক্ষমতায় থাকার পরও নীতীশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন।
     
    চলতি মাসেই রাজ্যটিতে দুই দফায় ভোট হয়। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দফায় ভোট হয় ১১ নভেম্বর। প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন।
     
    সবশেষ তথ্য অনুযায়ী, এনডিএ জোট ২০২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী আরজেডি ৩৫ আসনে জয় পেয়েছে। এছাড়া বাকি ৬ আসনে জয় পেয়েছেন অন্যরা।

    বিহারে এনডিএ জোটের জয়ের পর পশ্চিবঙ্গের আসন্ন বিধানসভার ভোটেও জয়ের আশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দফতরে কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদি বলেন, বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ‘জঙ্গলরাজ’ উৎখাত করবে বিজেপি।
     
    তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই-বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাত করব।’
     
    ২০২৬ সালে পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নারীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ভোটার তালিকার সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূলের তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

    এদিকে বিহারের নির্বাচন ঘিরে বিতর্কও কম নয়। ভোটের আগে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনে বাদ যায় ৪৭ লাখের বেশি নাম। বিরোধীরা অভিযোগ তোলে, এটি এনডিএকে সুবিধা দেয়ার কৌশল। ফল ঘোষণার পর অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপির হয়ে ‘ভোট কারচুপি’ করেছে নির্বাচন কমিশন ।
     
    আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পদুচেরি ও আসামে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে, বিহারের এই ফলের পর নতুন করে আশা দেখছে বিজেপি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন