শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইউক্রেনের রাজধানীতে রুশ হামলা, নিহত ১

    ইউক্রেনের রাজধানীতে রুশ হামলা, নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাশিয়ার ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

    ২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থাসহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী।

    আজ শুক্রবার রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক। অন্যদিকে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটস্কো এটিকে ‘ব্যাপক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

    ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, রাশিয়ার হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া আরও ৪০ জেনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

    মেয়র ক্লিটস্কো বলেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে আটটি জেলার বহু ভবনে আগুন ধরে গেছে বা ধ্বংস হয়েছে। এসব জায়গায় জরুরি বিভাগের মেডিকেল দলগুলো কাজ করছে। তিনি আরও জানান, একজন গর্ভবতী নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরেকজন পুরুষ।

    মেয়র ভিটালি ক্লিটস্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, তাপ উৎপাদনকারী ব্যবস্থার বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।

    কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রাশিয়ানরা আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের অনেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। প্রায় প্রতিটি জেলাতেই হামলা চালানো হয়েছে।’ 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন