শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সামরিক বিমান বিধ্বস্ত, তুরস্কের সেনাদের প্রাণহানি জর্জিয়ায়

    সামরিক বিমান বিধ্বস্ত, তুরস্কের সেনাদের প্রাণহানি জর্জিয়ায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে যাওয়ার পথে জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি সামরিক কার্গো বিমান। ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তুরস্কের ২০ জন সেনা।

    মঙ্গলবার (১১ নভেম্বর) জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে সি-১৩০ সামরিক কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।

    তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জর্জিয়া কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তুরস্কের উদ্ধারকারী দল। ইতোমধ্যে নিহত ২০ সেনার নামও প্রকাশ করেছে মন্ত্রণালয়।

    এক বিবৃতিতে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তুরস্কের সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কগামী একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটি আজারবাইজানের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। 

    এদিকে, তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দুর্ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন