শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • রাজধানী ইসলামাবাদে দায়রা আদালতের বাইরে বিস্ফোরণে বহু হতাহত

    রাজধানী ইসলামাবাদে দায়রা আদালতের বাইরে বিস্ফোরণে বহু হতাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাজধানীর জি-১১ এলাকায় এ ঘটনায় আরও কিছু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছে ডনের একটি প্রতিবেদনে।

    ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি।

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে।

    বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম... তখন আমি গেটে একটি জোরে শব্দ শুনতে পেলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায়। সেখানে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রুস্তম মালিক বলেন, এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল, আইনজীবী এবং আশপাশের লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াচ্ছিল। আমি গেটে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন