শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রেমলিনের বিবৃতি: পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেননি

    ক্রেমলিনের বিবৃতি: পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেননি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর কোনো নির্দেশ দেননি। রোববার (৯ নভেম্বর) রুশ গণমাধ্যম ভিজিআরটিকে তিনি এই তথ্য জানান।

    দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে পেসকোভ বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত, তাই বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি গবেষণা ও মূল্যায়ন করা হবে।’

    পেসকোভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ব্যাপারে কোনো প্রস্তুতি শুরুর নির্দেশ দেননি। আমাদের বোঝা দরকার, আদৌ এটি করা উচিত কিনা। এ সিদ্ধান্ত হবে অত্যন্ত গুরুতর, প্রমাণ-ভিত্তিক এবং সুচিন্তিত। রুশ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করবেন এবং বাস্তবসম্মততা যাচাই করবেন।’

    সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এমন পরীক্ষার ব্যাপারে রাশিয়াও প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছিল। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালে বসে থাকবে না মস্কোও। তবে, বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে সর্বশেষ জানালো ক্রেমলিন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন