শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে শারা’র নাম আর নেই সন্ত্রাসী তালিকায়

    যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে শারা’র নাম আর নেই সন্ত্রাসী তালিকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা-এর নাম নিজেদের সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দিয়েছে। শিগগিরই শারা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করছেন, আর তার আগেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে।

    শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, সামনের দিনগুলোতে সিরিয়া এবং শারা’র নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে।

    আহমেদ আল শারা একসময় যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সশস্ত্র গোষ্ঠী আলকায়দার অন্যতম নেতা ও সংগঠক ছিলেন। পরে আলকায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক সশস্ত্রগোষ্ঠী হায়াত তাহরিরর আল শাম (এইচটিএস) গঠন করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করে এইচটিএস এবং নতুন প্রেসিডেন্ট হন শারা।

    ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সিরিয়ায়, যার চূড়ান্ত সমাপ্তি ঘটে ২০২৪ সালে বাশার আল আসাদের পতনের মধ্যে দিয়ে। গৃহযুদ্ধের সময় আলকায়দার তৎকালীন সংগঠক শারা-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল ওয়াশিংটন।

    গৃহযুদ্ধ চলার সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার নিরপত্তা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ীই এই ভোট হয়।

    নিরাপত্তা পরিষদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পরেই প্রেসিডেন্ট আহমেদ শারা’র নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিলো ওয়াশিংটন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এক বিবৃতিতে এ পদক্ষেপ সম্পর্কে বলেছেন, “আসাদ পরিবারের হাতে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের শিকার হয়েছে সিরিয়া। দেশটির বর্তমান নেতৃত্ব সেই দমন-পীড়ন থেকে সিরিয়াবাসীকে মুক্তি দিয়েছে। সিরিয়ার নেতৃত্বকে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন