শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ফের উত্তেজনা: সীমান্তে গোলাগুলি, ৫ আফগান নিহত

    ফের উত্তেজনা: সীমান্তে গোলাগুলি, ৫ আফগান নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থায়ী যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। নিহতদের সবাই আফগান নাগরিক বলে জানা গেছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিদলের আলোচনার সময়।

    চলমান এই আলোচনা গত ১৯ অক্টোবর কাতারে হওয়া অস্ত্রবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ওই সময়ের সংঘর্ষে উভয় দেশের সেনা সদস্যসহ বেসামরিক মানুষ নিহত হয় এবং শতাধিক আহত হয়।

    বৃহস্পতিবারের হামলার বিষয়ে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় পাঁচজন মারা গেছেন, যার মধ্যে চারজন নারী। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।’

    সাম্প্রতিক এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা ইস্যু। পাকিস্তান অভিযোগ করে আসছে যে পাকিস্তান তালেবানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান এবং এসব গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

    আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনা চলাকালে পাকিস্তানি বাহিনী স্পিন বোলদাক হামলা চালায়, যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে। আলোচনার প্রতি সম্মান জানিয়ে এবং বেসামরিক ক্ষতি এড়াতে আফগান বাহিনী এখনও কোনো পাল্টা জবাব দেয়নি।’

    অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সীমান্ত এলাকায় আজকের ঘটনাকে কেন্দ্র করে আফগান পক্ষের দাবি সত্য নয়। আফগান দিক থেকেই প্রথমে গুলি চালানো হয়, যার জবাবে আমাদের নিরাপত্তা বাহিনী সংযতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’

    জাতিসংঘের তথ্যমতে, ৯ অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে আফগানিস্তান সীমান্ত এলাকায় ৫০ জন বেসামরিক নিহত এবং ৪৪৭ জন আহত হয়। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী জানায়, তাদের ২৩ জন সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন