শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য কি না: মার্কিন প্রেসিডেন্ট

    ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য কি না: মার্কিন প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছে তারা ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সুযোগ পেতে পারবে কি না। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান এই বিষয়টি স্পষ্টভাবে জানতে চাচ্ছে।

    একইসঙ্গে নিষেধাজ্ঞা ইরানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তিনি আলোচনায় উন্মুক্ত আছেন বলেও দাবি করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব কি না। যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে তাদের নিজেদের ইচ্ছেমতো কাজ করতে বড় বাধার মুখে পড়তে হচ্ছে। আমি বিষয়টি শুনতে আগ্রহী এবং দেখি কী হয়। আমি এ ব্যাপারে উন্মুক্ত।”

    নিউইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

    এর আগে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দেওয়া, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখা এবং ওই অঞ্চলের বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ না করে, তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতা কোনোভাবেই সম্ভব নয়।

    রয়টার্স বলছে, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার তথাকথিত “সর্বোচ্চ চাপ” প্রয়োগের নীতি আবারও চালু করেন। এর আওতায় তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে নতুন করে চাপ প্রয়োগ করছে দেশটি।

    এছাড়া ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে চলতি বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলাও চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

    এর আগে দুই দেশ পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা আলোচনা করেছিল। তবে জুনে ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর থেকে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। উভয়পক্ষের মধ্যে প্রধান বিরোধের বিষয় হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম।

    পশ্চিমা দেশগুলো চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হোক যাতে ইরানের অস্ত্র তৈরির সম্ভাবনা শূন্যে নেমে আসে। কিন্তু তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন