শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ফের আলোচনায় ট্রাম্প, শান্তি পুরস্কার বিতরণের পর

    ফের আলোচনায় ট্রাম্প, শান্তি পুরস্কার বিতরণের পর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশ্বজুড়ে সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্য তিনি নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মনে করেছিলেন, কিন্তু গত মাসে এই পুরস্কার ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাসাদোকে প্রদান করা হয়।

    সম্প্রতি শান্তি পুরস্কার নিয়ে আবারও আলোচনায় এসেছেন ট্রাম্প। কারণ, প্রথমবারের মতো শান্তি পুরস্কার নামে নতুন একটি বার্ষিক পুরস্কার চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

    গুঞ্জন রয়েছে, এই পুরস্কারের জন্য ট্রাম্পকে বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কারণ, সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে ট্রাম্পের।

    বুধবার (৫ নভেম্বর) মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরাম অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেন ফিফা সভাপতি। যেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিদের মতো পরিচিত মুখরা। 

    বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবল মানে শান্তি। সমগ্র বিশ্ব ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে ফিফা শান্তি পুরস্কার-ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড সেই ব্যক্তিদের বিশাল প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যত প্রজন্মের জন্য আশা জাগায়।

    আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রথমবার শান্তি পুরস্কার দেবে ফিফা। বিশ্বকাপ ড্রয়ের দিনে কেনেডি ওভালে ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনা অনেক বেশি। 

    এর আগে গত আগস্টে ওভাল অফিস থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করেন ট্রাম্প। ফিফা সভাপতির সঙ্গে দারুণ সখ্যতা তার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন