শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • মে মাসের সংঘাত প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য—আটটি যুদ্ধবিমান ধ্বংস

    মে মাসের সংঘাত প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য—আটটি যুদ্ধবিমান ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান–ভারতের সামরিক উত্তেজনা নিয়ে ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, মে মাসের সংঘাতে আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়।

    যদিও আগে ৭টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা বলেছিলেন তিনি। এমনকি তার হুমকির কারণেই দুই দেশ শান্তি করতে রাজি হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

    বুধবার রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “আট মাসে আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি— এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও ছিল।”

    তিনি বলেন, “আমি তখন দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় ছিলাম। এরপর একদিন সংবাদপত্রের প্রথম পাতায় দেখি— ওরা যুদ্ধের পথে। সাতটা বিমান ধ্বংস হয়েছে, অষ্টমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মোট আটটি বিমান কার্যত ভূপাতিত হয়েছে।”

    ট্রাম্প আগের মতোই দাবি করেন, যতক্ষণ না ভারত ও পাকিস্তান শান্তিতে রাজি হয়, ততক্ষণ তিনি তাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করবেন না বলে তিনি হুমকি দিয়েছিলেন।

    ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো, আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য করব না, কোনও চুক্তিও নয়। একদিন পরই ফোন পেলাম— ওরা শান্তি স্থাপনে রাজি হয়েছে। আমি বললাম, ধন্যবাদ, এখন চলো বাণিজ্য করি। দেখো না, এটা কত দারুণ! শুল্ক না থাকলে এটা সম্ভবই হতো না।”

    চলতি বছরের মে মাসে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের এই সংঘাত নিয়ে ট্রাম্প আগে বলেছিলেন, পাঁচ থেকে সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি তাদের প্রশংসাও করেছেন।

    এছাড়া গত মাসেও ট্রাম্প বলেছিলেন, পাকিস্তান-ভারতের ওই সংঘাতে সাতটি “একেবারে নতুন ও ঝকঝকে বিমান” গুলি করে নামানো হয়।

    তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সব সময়ই অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লির দাবি, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু তা যুক্তরাষ্ট্রের কোনও হস্তক্ষেপের ফল নয়।

    গত মে মাসের চার দিনব্যাপী সেই সংঘাতে উভয় দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ ও ড্রোন ব্যবহার করে। এতে বহু মানুষ প্রাণ হারায়। একে অপরের বিমানঘাঁটিতে পাল্টা হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অবশেষে যুদ্ধবিরতি হয়। সংঘাত শেষে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট। ভারত কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর বিষয়টি অস্বীকার করেছে।

    এর কয়েক মাস পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান বিমানবাহিনী “ভারতের সাতটি যুদ্ধবিমানকে ধুলায় মিশিয়ে দিয়েছে”।

    এরপর ট্রাম্পও বলেন, তিনি সেই সংঘাতের সময় “সাতটি বিমান ভূপাতিত হওয়ার” ঘটনা নিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন