শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের স্পষ্ট অবস্থান প্রকাশ

    নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের স্পষ্ট অবস্থান প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছু দিন ধরে জল্পনা ছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে আবার প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। তবে এই বিষয়ে নিজেই স্পষ্ট অবস্থান নিয়েছেন ট্রাম্প। রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজের “৬০ মিনিটস” অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

    বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, উপস্থাপকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে বলব, অনেকেই চান আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তবে, আমি এটা নিয়ে ভাবছিও না।’

    তাহলে কে হতে পারেন প্রার্থী? এ ক্ষেত্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য নাম সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জানান, তাদের দু’জনকেই পছন্দ করেন তিনি।

    ট্রাম্প বলেন, ‘আমি অনেক লোককে পছন্দ করি। আমরা একসাথে দু’জনকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারি। একটি দুর্দান্ত বেঞ্চ আছে আমাদের। তাই আমি নির্বাচন নিয়ে কথা বলতে চাই না।’

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় দফায় ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ না থাকায় ট্রাম্পের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও সেটি অসম্ভব বলেই মনে করা হচ্ছে। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীতে একজন প্রেসিডেন্টের কেবল দুটি মেয়াদে দায়িত্ব পালনের সীমাবদ্ধতা রয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন