শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নেপালের এভারেস্টে ঝড়-তুষারে আটকা শতাধিক পর্যটক

    নেপালের এভারেস্টে ঝড়-তুষারে আটকা শতাধিক পর্যটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা ভারী বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে কয়েক শ’ পর্যটক আটকা পড়েছেন। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা এলাকায় তিন দিন ধরে বিমান চলাচল বন্ধ রয়েছে বলে শনিবার (২ নভেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে।

    বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, টানা তিন দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে লুকলায়। মেঘলা আকাশ ঝড়ো আবহাওয়া ও থেমে থেমে তুষারপাত-বর্ষণের কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। এ কারণে গত তিন দিন ধরে লুকলা বিমানবন্দরে বন্ধ আছ বিমান চলাচল। বহু ফ্লাইট বাতিল হয়েছে গত ৩ দিনে।

    সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ আছে লুকলা বিমানবন্দরে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনও ফ্লাইট পাননি।

    পিটিআইকে সুরেন্দ্র বলেন, “পর্যটনের মৌসুমে প্রতি দিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু এখন সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গিয়েছে। অনেকেই হোটেলে জায়গা পাচ্ছেন না।”

    নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাঁদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক। তারা সবাই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও সম্ভাবনা নেই, বরং আগামী দু’দিন কোশিসহ অন্যান্য কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন